ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলায় জমি বিরোধে শিক্ষককে হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী শিক্ষক রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি লালমনিরহাটের কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

রায়পুরায় রেল স্টেশনে বাকপ্রতিবন্ধী বৃদ্ধা হত্যা ও লুট: যৌথ অভিযানে গ্রেপ্তার ৫

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৬৫) মৃত্যুর ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বর্বরোচিত ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টির পর যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​ভৈরব রেলওয়ে থানা পুলিশ, ঢাকা রেলওয়ে জেলা ডিবি এবং র‍্যাব-১১ নরসিংদীর যৌথ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দীন ইসলাম (২৬) এবং রিফাত মিয়া (২০)।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে একদল দুর্বৃত্ত অসহায় ও বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ওপর নির্মম হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে লাঠিসোটা দিয়ে প্রচণ্ড মারধর করে এবং তার দীর্ঘদিনের সঞ্চিত সব অর্থ লুট করে নিয়ে যায়।

​পরে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে গত মঙ্গলবার রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  সাকিব আল হাসানের বাড়িতে আগুন

​এই নৃশংস হত্যাকাণ্ডের পর ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। অসহায় বৃদ্ধার ওপর এমন অমানবিক নির্যাতনের খবর ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠে নামে পুলিশ ও র‍্যাব।

আরও পড়ুনঃ  মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ দুপুরে র‍্যাবের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলায় জমি বিরোধে শিক্ষককে হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী শিক্ষক

রায়পুরায় রেল স্টেশনে বাকপ্রতিবন্ধী বৃদ্ধা হত্যা ও লুট: যৌথ অভিযানে গ্রেপ্তার ৫

আপডেটের সময়: ০৬:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬