ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলায় জমি বিরোধে শিক্ষককে হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী শিক্ষক রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি লালমনিরহাটের কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

‘তুই মইরা যাগা, ছুটি নাই’— কাজ করতে করতেই শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় অসুস্থ অবস্থায় ছুটি না পেয়ে কাজ করতে গিয়ে এক নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই শ্রমিকের নাম লিজা আক্তার (২৬)। তিনি কালার কো-লিমিটেড নামের একটি পোশাক কারখানায় মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।

বুধবার (২৪ জুন) রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে।

সহকর্মীদের অভিযোগ, অসুস্থ বোধ করায় লিজা বারবার ছুটির আবেদন করলেও তাকে ছুটি দেওয়া হয়নি। এক সহকর্মী জানান, বিকেল ৫টার দিকে লিজা কর্তৃপক্ষকে বলেন, তার শরীর খুব খারাপ লাগছে এবং তিনি মনে করছেন মারা যেতে পারেন। এমনকি দুই সন্তানের সঙ্গে কথা বলে নিতে চান বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  সাকিব আল হাসানের বাড়িতে আগুন

অভিযোগ অনুযায়ী, তখন সুপারভাইজার তাকে বলেন, ‘তুই মইরা যাগা, ছুটি নাই।’

সহকর্মীরা জানান, এরপরও লিজাকে কাজ চালিয়ে যেতে হয়। একপর্যায়ে কাজ করতে করতেই তিনি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। পরে সকালে সহকর্মীরা জানতে পারেন তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত সময় কাজ করানো, মানসিক চাপ ও হয়রানির কারণেও তারা দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন।

লিজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তারা মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান এবং দায়ীদের বিচারের দাবি করেন।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, লিজা আক্তারের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। শ্রমিকদের অভিযোগ ও বিক্ষোভের বিষয়টিও খতিয়ে দেখা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলায় জমি বিরোধে শিক্ষককে হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী শিক্ষক

‘তুই মইরা যাগা, ছুটি নাই’— কাজ করতে করতেই শ্রমিকের মৃত্যু

আপডেটের সময়: ১১:৩৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় অসুস্থ অবস্থায় ছুটি না পেয়ে কাজ করতে গিয়ে এক নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই শ্রমিকের নাম লিজা আক্তার (২৬)। তিনি কালার কো-লিমিটেড নামের একটি পোশাক কারখানায় মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।

বুধবার (২৪ জুন) রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে।

সহকর্মীদের অভিযোগ, অসুস্থ বোধ করায় লিজা বারবার ছুটির আবেদন করলেও তাকে ছুটি দেওয়া হয়নি। এক সহকর্মী জানান, বিকেল ৫টার দিকে লিজা কর্তৃপক্ষকে বলেন, তার শরীর খুব খারাপ লাগছে এবং তিনি মনে করছেন মারা যেতে পারেন। এমনকি দুই সন্তানের সঙ্গে কথা বলে নিতে চান বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী

অভিযোগ অনুযায়ী, তখন সুপারভাইজার তাকে বলেন, ‘তুই মইরা যাগা, ছুটি নাই।’

সহকর্মীরা জানান, এরপরও লিজাকে কাজ চালিয়ে যেতে হয়। একপর্যায়ে কাজ করতে করতেই তিনি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। পরে সকালে সহকর্মীরা জানতে পারেন তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ

শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত সময় কাজ করানো, মানসিক চাপ ও হয়রানির কারণেও তারা দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন।

লিজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তারা মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান এবং দায়ীদের বিচারের দাবি করেন।

আরও পড়ুনঃ  তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল, সম্পাদক ফয়সাল