ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলায় জমি বিরোধে শিক্ষককে হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী শিক্ষক রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি লালমনিরহাটের কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

কুরআন-সুন্নাহর অপব্যাখ্যা ও ধর্মীয় বিভ্রান্তি প্রতিরোধে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

কুরআন-সুন্নাহর অপব্যাখ্যা ও ধর্মীয় বিভ্রান্তি প্রতিরোধের দাবিতে এবং হিজবুত তাওহীদের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে এক মানববন্ধন কর্মসূচি।

সোমবার (২২ জুন) বিকেল ৫টায় শহরের ঝাউতলা চত্বরে সচেতন ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং সাধারণ জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হিজবুত তাওহীদ কুরআন-সুন্নাহর ব্যাখ্যায় বিভ্রান্তিকর মতাদর্শ প্রচার করছে, যা ইসলামের মৌলিক শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তাদের দাবি, পর্দা, নামাজসহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে সাধারণ মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং এর ফলে দেশের বিভিন্ন স্থানে অনেকে ভ্রান্ত মতবাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

বক্তারা বলেন, ইসলামের বিশুদ্ধ আকিদা ও আদর্শ সংরক্ষণের স্বার্থে ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা ও মতাদর্শের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুনঃ  সাকিব আল হাসানের বাড়িতে আগুন

একই সঙ্গে ভবিষ্যতে পটুয়াখালীতে হিজবুত তাওহীদের কোনো কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা সভাপতি মাওলানা আব্বাস আলী, শাইখুল হাদীস মুফতি সাব্বির আহমেদ, মাওলানা আব্দুর রহীম, হাফেজ মাওলানা আব্দুল মতিন, হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন, হাফেজ মাওলানা সানাউল্লাহ সাদী, মুহাম্মাদ নুরুন্নবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তোফাজ্জেল হোসেন এবং জাতীয় ছাত্র শক্তির সদর উপজেলা আহ্বায়ক মুহাম্মদ এমাদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং কুরআন-সুন্নাহভিত্তিক ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলায় জমি বিরোধে শিক্ষককে হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী শিক্ষক

কুরআন-সুন্নাহর অপব্যাখ্যা ও ধর্মীয় বিভ্রান্তি প্রতিরোধে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেটের সময়: ১১:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

কুরআন-সুন্নাহর অপব্যাখ্যা ও ধর্মীয় বিভ্রান্তি প্রতিরোধের দাবিতে এবং হিজবুত তাওহীদের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে এক মানববন্ধন কর্মসূচি।

সোমবার (২২ জুন) বিকেল ৫টায় শহরের ঝাউতলা চত্বরে সচেতন ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং সাধারণ জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হিজবুত তাওহীদ কুরআন-সুন্নাহর ব্যাখ্যায় বিভ্রান্তিকর মতাদর্শ প্রচার করছে, যা ইসলামের মৌলিক শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তাদের দাবি, পর্দা, নামাজসহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে সাধারণ মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং এর ফলে দেশের বিভিন্ন স্থানে অনেকে ভ্রান্ত মতবাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন।

আরও পড়ুনঃ  লালমনিরহাটের কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি

বক্তারা বলেন, ইসলামের বিশুদ্ধ আকিদা ও আদর্শ সংরক্ষণের স্বার্থে ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা ও মতাদর্শের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুনঃ  মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান