ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি লালমনিরহাটের কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল, সম্পাদক ফয়সাল

তালতলী থানার পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু, ব্যারাকে চিরকুট উদ্ধার

বরগুনার তালতলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. ফারুক হোসেন গাজী (৫৫) আকস্মিকভাবে মারা গেছেন।

রোববার সকালে থানার ব্যারাকে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের বাসিন্দা। তিনি প্রায় এক মাস আগে পাথরঘাটা থানা থেকে বদলি হয়ে তালতলী থানায় যোগদান করেছিলেন।

আরও পড়ুনঃ  জকসু-ছাত্রশক্তির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত ৫০

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সহকর্মীরা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার পর তার কক্ষ তল্লাশি করে চার পৃষ্ঠার একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তবে মরদেহ নিজ গ্রামের বাড়িতে পাঠানোসহ কিছু ব্যক্তিগত ও পারিবারিক বিষয় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

তালতলী থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম মাসুদ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। চিরকুটেও মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

আরও পড়ুনঃ  জুলাইয়ের কর্মসূচি ঘিরে চার ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ

এ ঘটনায় থানা পুলিশের সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরদেহের ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

তালতলী থানার পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু, ব্যারাকে চিরকুট উদ্ধার

আপডেটের সময়: ১২:৩৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বরগুনার তালতলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. ফারুক হোসেন গাজী (৫৫) আকস্মিকভাবে মারা গেছেন।

রোববার সকালে থানার ব্যারাকে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের বাসিন্দা। তিনি প্রায় এক মাস আগে পাথরঘাটা থানা থেকে বদলি হয়ে তালতলী থানায় যোগদান করেছিলেন।

আরও পড়ুনঃ  তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সহকর্মীরা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার পর তার কক্ষ তল্লাশি করে চার পৃষ্ঠার একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তবে মরদেহ নিজ গ্রামের বাড়িতে পাঠানোসহ কিছু ব্যক্তিগত ও পারিবারিক বিষয় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল, সম্পাদক ফয়সাল

তালতলী থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম মাসুদ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। চিরকুটেও মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ