ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখের বেশি বাংলাদেশি, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন ডলার নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ট্রাম্পের নতুন ঘোষণা ফসলি জমিতে ১৫ বছরের কিশোরীর মরদেহ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ মাল্টা ৪০০–৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে তিন শতাংশেরও বেশি ১৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার, ক্রয় কমিটিতে আরও ৯ প্রস্তাব অনুমোদন সুনামগঞ্জে মসজিদের মাইকে ডেকে লোক জড়ো, পুলিশের সামনে চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার লিটারে ১৭ টাকা বেড়েছে জেট ফুয়েলের দাম

বদলগাছীতে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন

আবু রায়হান লিটন স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন দুই সন্তানের জননী। দাবি না মানলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (৩১ মে ) রাত থেকে উপজেলার চকমথুর গ্রামে প্রেমিক ইউসুফ আলীর( ৫৫) বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই ইউসুফ আলী আত্মগোপনে রয়েছেন। ইউসুফ আলী ওই গ্রামের মোঃ দিলবর হাজীর ছেলে। ভুক্তভোগী একই গ্রামের মোঃ আফাজ আলীর মেয়ে।
জানা গেছে, গৃহবধূর স্বামী দিন মজুরের কাজ করেন। গত কয়েক বছর ধরে ইউসুফ আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।এখন এক মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধু। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়েই ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
ভুক্তভোগী জানান, রোববার রাত ৮টার দিকে ইউসুফ আলীর বাড়িতে বিয়ের দাবীতে এই নারী প্রবেশ করার চেষ্টা করেন। ইউসুফ আলীর প্রথম স্ত্রী টের পান, শুরু হয় বাক-বিতণ্ডা এক পর্যায়ে এই ভুক্তভোগী নারীকে পরিবারে লোক জন মারধর করেন। ওই সময় ইউসুফ আলী সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।
গৃহবধূ আরও জানান, ইউসুফ তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি ইউসুফের বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন।
এদিকে ঘটনার পর থেকে ইউসুফ আলী পলাতক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ফসলি জমিতে ১৫ বছরের কিশোরীর মরদেহ
Tag :

সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখের বেশি বাংলাদেশি, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন ডলার

বদলগাছীতে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন

আপডেটের সময়: ০৫:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

আবু রায়হান লিটন স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন দুই সন্তানের জননী। দাবি না মানলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (৩১ মে ) রাত থেকে উপজেলার চকমথুর গ্রামে প্রেমিক ইউসুফ আলীর( ৫৫) বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই ইউসুফ আলী আত্মগোপনে রয়েছেন। ইউসুফ আলী ওই গ্রামের মোঃ দিলবর হাজীর ছেলে। ভুক্তভোগী একই গ্রামের মোঃ আফাজ আলীর মেয়ে।
জানা গেছে, গৃহবধূর স্বামী দিন মজুরের কাজ করেন। গত কয়েক বছর ধরে ইউসুফ আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।এখন এক মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধু। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়েই ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
ভুক্তভোগী জানান, রোববার রাত ৮টার দিকে ইউসুফ আলীর বাড়িতে বিয়ের দাবীতে এই নারী প্রবেশ করার চেষ্টা করেন। ইউসুফ আলীর প্রথম স্ত্রী টের পান, শুরু হয় বাক-বিতণ্ডা এক পর্যায়ে এই ভুক্তভোগী নারীকে পরিবারে লোক জন মারধর করেন। ওই সময় ইউসুফ আলী সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।
গৃহবধূ আরও জানান, ইউসুফ তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি ইউসুফের বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন।
এদিকে ঘটনার পর থেকে ইউসুফ আলী পলাতক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি নেওয়া হবে।

আরও পড়ুনঃ  মাল্টা ৪০০–৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী