ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক ৪ রাশিয়ার ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের, পুতিনের জন্য ‘উপহার’ বললেন জেলেনস্কি উত্তপ্ত দিল্লি, চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক প্রায় ৫ হাজার ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখের বেশি বাংলাদেশি, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন ডলার নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ট্রাম্পের নতুন ঘোষণা ফসলি জমিতে ১৫ বছরের কিশোরীর মরদেহ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ মাল্টা ৪০০–৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক ৪

ঢাকায় শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন একদল তরুণ-তরুণী।

এসময় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে গ্রাফিতি মুছতে গেলে তাদেরকে ‘নিবৃত করার’ কথা বলেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, “তারা গ্রাফিতি মুছতে এসেছিল, পুলিশ তাদেরকে নিবৃত করেছে।”

আরও পড়ুনঃ  রাশিয়ার ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের, পুতিনের জন্য ‘উপহার’ বললেন জেলেনস্কি

ঘটনাস্থলে এক নারী রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে দেখা যায়, তখন এক পুলিশ সদস্য তাকে বাধা দেন। এসময় ওই নারী বলেন, তারা ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ জানাতে এসেছেন।

Image

পুলিশি বাধার মুখে আয়াসের নেতৃত্বে তারা স্লোগান দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে আয়াসসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই আবদুল খালেক বলেন, “তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করে থানায় আনা হয়েছে, তারা বর্তমানে হেফাজতে রয়েছেন।”

আরও পড়ুনঃ  লিটারে ১৭ টাকা বেড়েছে জেট ফুয়েলের দাম

তাদের বিষয়ে ‘ঊর্ধ্বতনরা সিদ্ধান্ত নেবেন’ বলে ভাষ্য এ পুলিশ সদস্যের।

গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা হয়।

আরও পড়ুনঃ  সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখের বেশি বাংলাদেশি, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন ডলার

শুক্রবার ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেইসবুক পেইজ থেকে এই সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সত্যজিৎ রায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দিয়ে তাদের গ্রাফিতি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়।

শনিবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর আয়াসের নেতৃত্বে সেসব গ্রাফিতি মুছতে যায় একদল লোক।

Tag :
জনপ্রিয় পোস্ট

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক ৪

আপডেটের সময়: ০৬:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ঢাকায় শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন একদল তরুণ-তরুণী।

এসময় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে গ্রাফিতি মুছতে গেলে তাদেরকে ‘নিবৃত করার’ কথা বলেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, “তারা গ্রাফিতি মুছতে এসেছিল, পুলিশ তাদেরকে নিবৃত করেছে।”

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে তিন শতাংশেরও বেশি

ঘটনাস্থলে এক নারী রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে দেখা যায়, তখন এক পুলিশ সদস্য তাকে বাধা দেন। এসময় ওই নারী বলেন, তারা ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ জানাতে এসেছেন।

Image

পুলিশি বাধার মুখে আয়াসের নেতৃত্বে তারা স্লোগান দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে আয়াসসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই আবদুল খালেক বলেন, “তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করে থানায় আনা হয়েছে, তারা বর্তমানে হেফাজতে রয়েছেন।”

আরও পড়ুনঃ  ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর