ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখের বেশি বাংলাদেশি, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন ডলার নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ট্রাম্পের নতুন ঘোষণা ফসলি জমিতে ১৫ বছরের কিশোরীর মরদেহ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ মাল্টা ৪০০–৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে তিন শতাংশেরও বেশি ১৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার, ক্রয় কমিটিতে আরও ৯ প্রস্তাব অনুমোদন সুনামগঞ্জে মসজিদের মাইকে ডেকে লোক জড়ো, পুলিশের সামনে চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার লিটারে ১৭ টাকা বেড়েছে জেট ফুয়েলের দাম

১৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার, ক্রয় কমিটিতে আরও ৯ প্রস্তাব অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময়: ০৮:৫৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৭ সময় দেখুন

লসিতে (ইআরপিএলসি) প্রক্রিয়াজাতকরণের জন্য ২০২৭ সালে সৌদি আরব ও আবুধাবি থেকে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জিটুজি ভিত্তিতে এই তেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) ঋণের মাধ্যমে সৌদি আরামকো এবং আবুধাবির এডনক থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই তেল কেনা হবে। মূলত ইআরপিএলসির পুরোনো প্ল্যান্টে ‘অ্যারাবিয়ান লাইট’ ও ‘মারবান’ ক্রুড অয়েল প্রক্রিয়াকরণ আর্থিকভাবে বেশি লাভজনক এবং অন্য কোনো উৎস থেকে এটি পাওয়ার নিশ্চয়তা না থাকায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

একই বৈঠকে ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জিটুজি প্রক্রিয়ায় পরিশোধিত জ্বালানি তেল সরাসরি আমদানির প্রস্তাব এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিপিসির পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে দরপত্র দাখিলের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত বৈঠকের পর অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ, সার, অবকাঠামো ও স্বাস্থ্য খাতের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইস্ট) বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে সংশোধিত ট্যারিফ হার প্রতি কিলোওয়াট/ঘণ্টা ৩.৭ মার্কিন সেন্ট (৪.৫৪ ৩৬ টাকা) নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে মসজিদের মাইকে ডেকে লোক জড়ো, পুলিশের সামনে চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ

কৃষিখাতের জন্য বিএডিসির মাধ্যমে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ৪২৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে ‘চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর’ প্রকল্পের নির্মাণ ও তদারকির জন্য পরামর্শক নিয়োগ, হাওর এলাকায় সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন এবং ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন সড়ক-সেতু-কালভার্ট পুনর্নির্মাণে ঠিকাদার নিয়োগের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

আরও পড়ুনঃ  মাল্টা ৪০০–৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

এছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়নে ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট ১১ তলা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণের ক্রয় প্রস্তাব এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য পৃথক দুটি প্রস্তাব অনুমোদন পেয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখের বেশি বাংলাদেশি, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন ডলার

১৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার, ক্রয় কমিটিতে আরও ৯ প্রস্তাব অনুমোদন

আপডেটের সময়: ০৮:৫৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

লসিতে (ইআরপিএলসি) প্রক্রিয়াজাতকরণের জন্য ২০২৭ সালে সৌদি আরব ও আবুধাবি থেকে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জিটুজি ভিত্তিতে এই তেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) ঋণের মাধ্যমে সৌদি আরামকো এবং আবুধাবির এডনক থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই তেল কেনা হবে। মূলত ইআরপিএলসির পুরোনো প্ল্যান্টে ‘অ্যারাবিয়ান লাইট’ ও ‘মারবান’ ক্রুড অয়েল প্রক্রিয়াকরণ আর্থিকভাবে বেশি লাভজনক এবং অন্য কোনো উৎস থেকে এটি পাওয়ার নিশ্চয়তা না থাকায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে তিন শতাংশেরও বেশি

একই বৈঠকে ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জিটুজি প্রক্রিয়ায় পরিশোধিত জ্বালানি তেল সরাসরি আমদানির প্রস্তাব এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিপিসির পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে দরপত্র দাখিলের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত বৈঠকের পর অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ, সার, অবকাঠামো ও স্বাস্থ্য খাতের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইস্ট) বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে সংশোধিত ট্যারিফ হার প্রতি কিলোওয়াট/ঘণ্টা ৩.৭ মার্কিন সেন্ট (৪.৫৪ ৩৬ টাকা) নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  লিটারে ১৭ টাকা বেড়েছে জেট ফুয়েলের দাম