ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময়: ০৮:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৯ সময় দেখুন

বিডিনিউজ টুয়োন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে মাথা ঘুরে পড়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজের আগে তিনি বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল খালিদীর। রাজনীতি, ব্যবসা, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে তিনি সাংবাদিকতা করেছেন।

Tag :

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

আপডেটের সময়: ০৮:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

বিডিনিউজ টুয়োন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে মাথা ঘুরে পড়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে মসজিদের মাইকে ডেকে লোক জড়ো, পুলিশের সামনে চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজের আগে তিনি বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু