ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনকে ৬ মাসের জামিন

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময়: ০৪:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৮ সময় দেখুন

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে মহিনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ গত সোমবার জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ ও রুল জারি করেন। বিষয়টি আজ বৃহস্পতিবার প্রকাশ্যে আসে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন আজ বলেন, ‘মহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার ভিত্তিতে হাইকোর্ট তাকে সোহাগ হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।’

তবে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘জামিনের আদেশ স্থগিত চেয়ে আবেদন (লিভ টু আপিল) করবে রাষ্ট্রপক্ষ।’

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের কাছে রজনী ঘোষ লেনে ৩৯ বছর বয়সী সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ইট-পাথর দিয়ে বারবার আঘাত করে হত্যা করে একদল দুর্বৃত্ত।

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পরদিন নিহত সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

আরও পড়ুনঃ  লিটারে ১৭ টাকা বেড়েছে জেট ফুয়েলের দাম

চলতি বছরের ১২ জুলাই এ মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।

জামিন আবেদনের শুনানিতে মহিনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান।

Tag :

মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনকে ৬ মাসের জামিন

আপডেটের সময়: ০৪:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে মহিনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ গত সোমবার জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ ও রুল জারি করেন। বিষয়টি আজ বৃহস্পতিবার প্রকাশ্যে আসে।

আরও পড়ুনঃ  পুরান ঢাকার সোহাগ হত্যা মামলায় মহিনের জামিন স্থগিত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন আজ বলেন, ‘মহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার ভিত্তিতে হাইকোর্ট তাকে সোহাগ হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।’

তবে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘জামিনের আদেশ স্থগিত চেয়ে আবেদন (লিভ টু আপিল) করবে রাষ্ট্রপক্ষ।’

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান: ৩৭ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার