ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ ‘সক্রিয় সদস্যকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Image

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান: ৩৭ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

Image

খুদে বার্তায় বলা হয়, রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ৪০ ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  পুরান ঢাকার সোহাগ হত্যা মামলায় মহিনের জামিন স্থগিত

Image

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পুলিশ জানায়, কোথাও কোথাও মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

আরও পড়ুনঃ  সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪০১

অন্যদিকে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৬টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্র, মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Tag :

ঢাকায় আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ০৮:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ ‘সক্রিয় সদস্যকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Image

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

আরও পড়ুনঃ  সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

Image

খুদে বার্তায় বলা হয়, রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ৪০ ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  লিটারে ১৭ টাকা বেড়েছে জেট ফুয়েলের দাম

Image

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পুলিশ জানায়, কোথাও কোথাও মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

আরও পড়ুনঃ  হুতিদের ঠেকাতে ৪ উড়োজাহাজ ভরে অস্ত্র পাঠাল পাকিস্তান