ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময়: ০৮:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

তীব্র ‘আর্থিক চাপের’ মুখে ব্যাপক ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে ক্রীড়া বিভাগ থেকে অন্তত ৪১টি পদ বিলুপ্ত করতে যাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পাশাপাশি সার্বিকভাবে প্রতিষ্ঠানটিতে অন্তত ৩৬ জন চাকরি হারাতে পারেন।

আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক খবরে বলা হয়, এরইমধ্যে ছাঁটাই প্রক্রিয়া সহজ করতে কর্মীদের জন্য স্বেচ্ছায় অবসর নেওয়ার সুযোগ দিচ্ছে বিবিসি। এর উদ্দেশ্য সর্বোচ্চ সংখ্যক কর্মী যাতে এই প্রক্রিয়ায় চাকরি ছাড়তে পারেন। এসব পদ বিলুপ্তির মাধ্যমে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয় হবে বলে আশা করছে বিবিসি।

তীব্র ‘আর্থিক চাপের’ মুখে এরইমধ্যে বিবিসি বেশ কিছু টেলিভিশন শো বন্ধ করা ও উন্নয়নভিত্তিক ব্যয় সীমিত করার মত সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশনের দেখা একটি অভ্যন্তরীণ স্মারকে দেখা গেছে বিবিসির চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপস ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে কমিশন বাজেট থেকে অন্তত ৮ কোটি পাউন্ড কাটছাটের প্রস্তাব তৈরি করেছেন।

এরইমধ্যে ফিলিপস কর্মচারীদের সতর্ক করেছেন, চলতি অর্থ বছরের শেষের মধ্যেই কেবল কনটেন্ট বিভাগ থেকেই প্রায় শতাধিক কর্মী বাদ পড়তে পারেন। আগামী দুই বছরে ৫০ কোটি পাউন্ডের পরিচালন ব্যয় বা ‘এফিসিয়েন্সি সেভিংস’ অর্জনের লক্ষ্যে পুরো প্রতিষ্ঠান জুড়ে প্রায় ২ হাজার পদ বিলুপ্তির যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে, এটি তারই অংশ।

গত প্রায় ১৫ বছরের মধ্যে এটিই বিবিসিতে সবচেয়ে বড় কর্মী ছাঁটাই প্রচেষ্টা। সামগ্রিক এই ছাঁটাইয়ের মধ্যে ৫৫০টি পদ কমবে বিবিসি নিউজসহ টেলিভিশন ও রেডিও কার্যক্রম থেকে। বিবিসির ডিজি ম্যাট ব্রিটিনের প্রত্যাশা অনুযায়ী, সামগ্রিক এ ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমে অন্তত ১৬ কোটি পাউন্ড সাশ্রয় হবে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে মসজিদের মাইকে ডেকে লোক জড়ো, পুলিশের সামনে চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ

গত জুন মাসে কর্মীদের পাঠানো এক ই-মেইলে ব্রিটিন লেখেন, অর্থ সাশ্রয়ে কঠিন সব সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট কাজ করা প্রয়োজন, যা এক দিনে বা একবারে হওয়া সম্ভব নয়। কোনো পরিকল্পনা চূড়ান্ত হওয়া মাত্রই তা আপনাদের জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি বিভাগকেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করতে হবে। আমরা অত্যন্ত অনিশ্চিত এক সময়ে বাস করছি। বিশ্বকে সঠিকভাবে বুঝতে, তথ্যের ওপর আপডেটেড থাকতে এবং বিনোদনের জন্য আমাদের দর্শক ও শ্রোতারা প্রতিদিন আমাদের ওপর নির্ভর করে। তাই আমাদের মিশন বজায় রেখে অর্থ সাশ্রয় করার এই প্রক্রিয়া সবার জন্যই দ্বিগুণ কঠিন একটি সময়। আপনার বিভাগের উর্ধ্বতনদের সঙ্গে কথা বলুন এবং যেসব সহায়তা ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করুন। এই কঠিন সময়ে আপনারা যা কিছু করছেন তার জন্য ধন্যবাদ।

আরও পড়ুনঃ  রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার: পুলিশ

বিবিসিকে আরও সহজ ও দ্রুত গতিসম্পন্ন করতে শীর্ষ নেতৃত্ব বা জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদগুলোর কমপক্ষে ১০ শতাংশ কমিয়ে আনার কথাও বলেন তিনি। এ বিষয়ে আগামী মাসগুলোতে বিস্তারিত জানানো হবে বলে তিনি তথ্য দেন।

Tag :

‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি

আপডেটের সময়: ০৮:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু