ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্থানীয় ভোটে আইনশৃঙ্খলা বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত নয়’ রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: চারজনকে রিমান্ড দিয়েছে আদালত বিএনপির সংসদীয় দলের সভা ডাকলেন তারেক রহমান খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক ৪ রাশিয়ার ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের, পুতিনের জন্য ‘উপহার’ বললেন জেলেনস্কি উত্তপ্ত দিল্লি, চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক প্রায় ৫ হাজার ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখের বেশি বাংলাদেশি, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন ডলার নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ট্রাম্পের নতুন ঘোষণা

লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় ফরিদুল ইসলাম

আসন্ন লালমোহন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে।

ভোটারদের সঙ্গে যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ১১ নম্বর ওয়ার্ডেও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক, ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম। দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু

মো. ফরিদুল ইসলাম বলেন, “আমি এ মাটির সন্তান। এলাকার মানুষের জোর অনুরোধ এবং নিজের দায়বদ্ধতা থেকেই সমাজসেবায় এগিয়ে এসেছি। ঢাকা কেন্দ্রীয় কলেজে অধ্যয়নকাল থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছি। ছাত্রজীবনে ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি ও জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সঙ্গে কাজ করতে গিয়ে সমাজসেবার প্রতি আরও অনুপ্রেরণা পেয়েছি।”

তিনি আরও বলেন, “পড়াশোনা শেষে লালমোহনে ব্যবসার পাশাপাশি এলাকার যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজে আন্তরিকভাবে এগিয়ে আসার চেষ্টা করি। এলাকার মানুষ আমার আপনজন। তারা যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে তাদের আস্থা, মর্যাদা ও মান অক্ষুণ্ন রাখার জন্য সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখের বেশি বাংলাদেশি, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন ডলার

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ফরিদুল ইসলাম একজন শিক্ষিত, সজ্জন, পরিচ্ছন্ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় তরুণ। বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তাদের মতে, এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তাকে নিয়ে ১১ নম্বর ওয়ার্ডে আলোচনা রয়েছে।

আরও পড়ুনঃ  ১৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার, ক্রয় কমিটিতে আরও ৯ প্রস্তাব অনুমোদন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং এলাকার ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে মো. ফরিদুল ইসলামকে নিয়ে ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে আলোচনা রয়েছে। নির্বাচনী তৎপরতা যত এগোচ্ছে, তার প্রার্থিতা নিয়েও স্থানীয় পর্যায়ে আগ্রহ বাড়ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

স্থানীয় ভোটে আইনশৃঙ্খলা বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত নয়’

লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় ফরিদুল ইসলাম

আপডেটের সময়: ১০:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন লালমোহন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে।

ভোটারদের সঙ্গে যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ১১ নম্বর ওয়ার্ডেও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক, ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম। দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  লিটারে ১৭ টাকা বেড়েছে জেট ফুয়েলের দাম

মো. ফরিদুল ইসলাম বলেন, “আমি এ মাটির সন্তান। এলাকার মানুষের জোর অনুরোধ এবং নিজের দায়বদ্ধতা থেকেই সমাজসেবায় এগিয়ে এসেছি। ঢাকা কেন্দ্রীয় কলেজে অধ্যয়নকাল থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছি। ছাত্রজীবনে ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি ও জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সঙ্গে কাজ করতে গিয়ে সমাজসেবার প্রতি আরও অনুপ্রেরণা পেয়েছি।”

তিনি আরও বলেন, “পড়াশোনা শেষে লালমোহনে ব্যবসার পাশাপাশি এলাকার যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজে আন্তরিকভাবে এগিয়ে আসার চেষ্টা করি। এলাকার মানুষ আমার আপনজন। তারা যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে তাদের আস্থা, মর্যাদা ও মান অক্ষুণ্ন রাখার জন্য সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  মাল্টা ৪০০–৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী