ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখের বেশি বাংলাদেশি, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন ডলার নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ট্রাম্পের নতুন ঘোষণা ফসলি জমিতে ১৫ বছরের কিশোরীর মরদেহ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমলেও চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ মাল্টা ৪০০–৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে তিন শতাংশেরও বেশি ১৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার, ক্রয় কমিটিতে আরও ৯ প্রস্তাব অনুমোদন সুনামগঞ্জে মসজিদের মাইকে ডেকে লোক জড়ো, পুলিশের সামনে চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার লিটারে ১৭ টাকা বেড়েছে জেট ফুয়েলের দাম

ছয় দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী, বিয়ের দাবিতে বিক্ষোভ

ভালোবাসার সম্পর্কের পরিণতি চেয়েছিলেন প্রেমিক মিষ্টি আক্তার। প্রায় চার বছরের সম্পর্ককে বিয়ের বন্ধনে বাঁধার আশায় প্রেমিকের বাড়িতে গিয়ে ছয় দিন ধরে অবস্থান করছেন। কিন্তু বিয়ের বদলে সেখানে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত মিষ্টির পাশে দাঁড়িয়ে বিয়ের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পোড়াভিটা-তারাটিয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ  ফসলি জমিতে ১৫ বছরের কিশোরীর মরদেহ

স্থানীয় সূত্রে জানা গেছে,’হাতিভাঙ্গা ইউনিয়নের তারাটিয়া-পোড়াভিটা এলাকার জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের মিষ্টি আক্তারের প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। সম্পর্কের বিষয়টি দুই পরিবারেরই জানা ছিল। তাঁদের বিয়ে নিয়ে কয়েক দফা আলোচনা ও সালিশও হয়েছে। তবে জীবনের পরিবার বিয়েতে রাজি হয়নি।

মিষ্টির বড় বোন খুশি পারভীন বলেন,’গত বৃহস্পতিবার বিয়ের কথা বলে জীবন মোটরসাইকেলে করে মিষ্টিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে মিষ্টি জীবনের বাড়িতে গেলে জীবন সেখান থেকে চলে যান। এরপর জীবনের পরিবারের লোকজন তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি।’

আরও পড়ুনঃ  ১৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার, ক্রয় কমিটিতে আরও ৯ প্রস্তাব অনুমোদন

তিনি বলেন, ‘আমার বোন এতদিন ধরে ওই বাড়িতে বসে আছে। সে শুধু বিয়ে করে সংসার করতে চায়। কয়েক দফা সালিশ করেও কোনো সমাধান হয়নি।’

বিক্ষোভে অংশ নেওয়া রাহিম বলেন,‘কয়েক দিন ধরে মেয়েটি জীবনের বাড়িতে অবস্থান করছে। তাঁকে নির্যাতন করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা দরকার।’

আরও পড়ুনঃ  নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ট্রাম্পের নতুন ঘোষণা

আরেক বিক্ষোভকারী সাব্বির বলেন, ‘এ ঘটনা নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। কিন্তু কোনো সমঝোতা হয়নি। আমরা চাই, বিষয়টির দ্রুত ও সুষ্ঠু সমাধান হোক।’

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত মেয়ের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। তাঁদের আইনি পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখের বেশি বাংলাদেশি, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন ডলার

ছয় দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী, বিয়ের দাবিতে বিক্ষোভ

আপডেটের সময়: ০৮:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ভালোবাসার সম্পর্কের পরিণতি চেয়েছিলেন প্রেমিক মিষ্টি আক্তার। প্রায় চার বছরের সম্পর্ককে বিয়ের বন্ধনে বাঁধার আশায় প্রেমিকের বাড়িতে গিয়ে ছয় দিন ধরে অবস্থান করছেন। কিন্তু বিয়ের বদলে সেখানে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত মিষ্টির পাশে দাঁড়িয়ে বিয়ের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পোড়াভিটা-তারাটিয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ  ১৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার, ক্রয় কমিটিতে আরও ৯ প্রস্তাব অনুমোদন

স্থানীয় সূত্রে জানা গেছে,’হাতিভাঙ্গা ইউনিয়নের তারাটিয়া-পোড়াভিটা এলাকার জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের মিষ্টি আক্তারের প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। সম্পর্কের বিষয়টি দুই পরিবারেরই জানা ছিল। তাঁদের বিয়ে নিয়ে কয়েক দফা আলোচনা ও সালিশও হয়েছে। তবে জীবনের পরিবার বিয়েতে রাজি হয়নি।

মিষ্টির বড় বোন খুশি পারভীন বলেন,’গত বৃহস্পতিবার বিয়ের কথা বলে জীবন মোটরসাইকেলে করে মিষ্টিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে মিষ্টি জীবনের বাড়িতে গেলে জীবন সেখান থেকে চলে যান। এরপর জীবনের পরিবারের লোকজন তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি।’

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু

তিনি বলেন, ‘আমার বোন এতদিন ধরে ওই বাড়িতে বসে আছে। সে শুধু বিয়ে করে সংসার করতে চায়। কয়েক দফা সালিশ করেও কোনো সমাধান হয়নি।’

বিক্ষোভে অংশ নেওয়া রাহিম বলেন,‘কয়েক দিন ধরে মেয়েটি জীবনের বাড়িতে অবস্থান করছে। তাঁকে নির্যাতন করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা দরকার।’

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার