
একাধিক মামলায় গ্রেফতার হওয়া পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান ওরফে মনির খান (৪৮) মারা গেছেন।
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে আইসিইউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তার হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। মনির খানের স্বজনদের দাবি, সেই ছবি ভাইরাল হওয়ার পর একে একে তার বিরুদ্ধে থাকা সবকটি মামলায় জামিন মঞ্জুর হলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তিনি আর জীবিত অবস্থায় কারাগার বা হাসপাতাল থেকে বের হতে পারেননি; অবশেষে মৃত্যুর মাধ্যমেই মিলল তার স্থায়ী মুক্তি।
নিহত মিজানুর রহমান মনির খান পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের মৃত আব্দুল খালেক খানের ছেলে। তিনি পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
নিহত মিজানুর রহমান মনির খান পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের মৃত আব্দুল খালেক খানের ছেলে। তিনি পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে ঢাকায় ৬টি এবং পটুয়াখালী সদর থানায় ২টিসহ মোট ৮টি মামলা ছিল। প্রায় ১১ মাস ঢাকা ও পটুয়াখালী কারাগারে বন্দী থাকার পর পর্যায়ক্রমে মামলাগুলোতে শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে আটক রাখা হয়। তার স্ত্রী, পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ সালমা জাহানও স্বামীর সাথে গ্রেফতার হয়ে বেশ কিছু দিন কারাবন্দী ছিলেন।
ঢাকা জেলা প্রতিনিধি 















