
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর এনডিটিভির।
এদিকে রাজধানী দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠক চলছিল। এর মধ্যেই পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া সিজেপি গতকাল শুক্রবার (২৪ জুলাই) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় থেকেছে। তারা সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে।
আন্দোলনকারীরা শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে তাদের প্রধান এবং ‘অ-আলোচনাযোগ্য’ দাবি হিসেবে তুলে ধরেছিলেন।
এর আগে কেন্দ্র সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাজি হয়নি।
টানা এক মাসের বেশি সময় ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ও মেডিকেল পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন চলছে ভারতে।
অনলাইন ডেস্ক 
















