
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার মসজিদের অজুখানা নির্মাণকাজ, উপজেলা পরিষদ ডাকবাংলো সচল করন কাজ এবং আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মহিবুল্লাহর বাড়ির মসজিদের ঘাট উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
এ সময় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রতিটি স্থানে একটি করে নারিকেল চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, “আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে জেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। আমি শুধু উপজেলা শহরেই নয়, পুরো পটুয়াখালী জেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষের জন্য কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “জেলা পরিষদ থেকে যে বেতন-ভাতা পাই, সেটিও আমি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব কামরুল ইসলাম, দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী হাসিবুল হাসান, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, সহ সভাপতি আব্দুল জব্বার শিকদার যুগ্ম সাধারণ সম্পাদ কবির শরীফ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক হাওলাদার, দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম (সহিদ সরদার), উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, সদস্য সচিব জসিম উদ্দিন মিয়া, শ্রমিক দলের সভাপতি আবু জাফর আকন, সাধারণ সম্পাদক ফারুক মৃধা, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম, সদস্য নুরুজ্জামান ইসলাম সাজিম এবং সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম ইমরানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী 
















