ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলায় জমি বিরোধে শিক্ষককে হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী শিক্ষক রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি লালমনিরহাটের কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

রায়পুরায় জংগী শিবপুর বাজারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের জংগী শিবপুর বাজার এলাকায় নাসির (১৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত নাসির উত্তর বাখর নগর ইউনিয়নের জংগী শিবপুর এলাকার মৃত উসমান মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে জংগী শিবপুর বাজার এলাকায় একদল লোক নাসিরকে অবরুদ্ধ করে এলোপাতাড়ি গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ

এই হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রাতে ঘটনাস্থলে উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমে। তবে ঠিক কী কারণে তাকে বাজারে এভাবে পিটিয়ে হত্যা করা হলো বা এর সাথে কারা সরাসরি জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুল আলম জানান, “রাত আটটার দিকে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে নাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গণপিটুনিতেই তার মৃত্যু হয়েছে।”

আরও পড়ুনঃ  তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলায় জমি বিরোধে শিক্ষককে হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী শিক্ষক

রায়পুরায় জংগী শিবপুর বাজারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

আপডেটের সময়: ০৫:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের জংগী শিবপুর বাজার এলাকায় নাসির (১৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত নাসির উত্তর বাখর নগর ইউনিয়নের জংগী শিবপুর এলাকার মৃত উসমান মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে জংগী শিবপুর বাজার এলাকায় একদল লোক নাসিরকে অবরুদ্ধ করে এলোপাতাড়ি গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

এই হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রাতে ঘটনাস্থলে উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমে। তবে ঠিক কী কারণে তাকে বাজারে এভাবে পিটিয়ে হত্যা করা হলো বা এর সাথে কারা সরাসরি জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুল আলম জানান, “রাত আটটার দিকে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে নাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গণপিটুনিতেই তার মৃত্যু হয়েছে।”

আরও পড়ুনঃ  ভোলায় জমি বিরোধে শিক্ষককে হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী শিক্ষক