ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলায় জমি বিরোধে শিক্ষককে হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী শিক্ষক রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি লালমনিরহাটের কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

পবিপ্রবি ভিসি ড. হেমায়েত জাহানের প্রশংসনীয় উদ্যোগ: বাসভাড়া ফ্রি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে বর্তমান প্রশাসন।যোগদানের পরপরই শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাসভাড়া ফ্রী করে প্রশংসায় ভাসছেন নব-নিযুক্ত ভাইস চ্যান্সলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।

মঙ্গলবার (১৪ জুলাই) পবিপ্রবি’র পরিবহন কর্মকর্তা মোঃ আবদুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে কিছু শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস ভাড়া মওকুফের ঘোষণা দেয়া হয়।

এর আগে গত ১০ জুন বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স হলে এক সংবর্ধনায় ছাত্রছাত্রীদের বাসভাড়া মওকুফের ঘোষণা দিয়েছিলেন নবনিযুক্ত ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সেই ঘোষণার এক মাসের মাথায় অদ্য (১৪ জুলাই) এক অফিস আদেশের মাধ্যমে তা কার্যকর করেন। বাস ভাড়া মওকুফের ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে উৎফল্লতা বিরাজ করছে। শিক্ষার্থীরা জানান ভাইস – চ্যান্সেলর মহোদয়ের ঘোষণা যে এত তাড়াতাড়ি কার্যকর হবে তারা তা স্বপ্নেও ভাবেননি। তারা ভাইস- চ্যান্সেলর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুনঃ  দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ

পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রাতুল বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফের সিদ্ধান্তটি অত্যন্ত শিক্ষার্থী বান্ধব।আমরা সাধারন শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে মাননীয় ভিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি যোগদানের পরপরই বেশ কয়েকটি শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছেন যে সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত খুশি।

আরও পড়ুনঃ  সাকিব আল হাসানের বাড়িতে আগুন

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিন্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের কাছে অনেক সময় যাতায়াতের জন্য প্রয়োজনীয় ভাড়া থাকেনা। তাই তাদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের খরচ কমে যাতায়াত আরও সহজ হবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষা গ্রহনে উপকৃত হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলায় জমি বিরোধে শিক্ষককে হামলা ও অপপ্রচারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী শিক্ষক

পবিপ্রবি ভিসি ড. হেমায়েত জাহানের প্রশংসনীয় উদ্যোগ: বাসভাড়া ফ্রি

আপডেটের সময়: ১২:২৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬