ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল, সম্পাদক ফয়সাল দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ সাকিব আল হাসানের বাড়িতে আগুন

সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন – পবিপ্রবি ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও পবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান এর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন (পবিপ্রবি) সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।

সোমবার ১৩ জুলাই বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.এ বিএম সাইফুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পবিপ্রবি’র সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, সদস্য জয়ভাঙ্গী, মোস্তাক আহমেদ প্রীতম, মেহেরুন্নেসা লাভলী, মঈন উদ্দিন, সালাউদ্দিন আহম্মদ প্রমুখ।

আরও পড়ুনঃ  পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান বলেন, “সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন বা আয়না। সমাজ ও রাষ্ট্রে যা ঘটে, সাংবাদিকরা তাই অবিকল তুলে ধরেন। রাষ্ট্র পরিচালনায় এবং গণতন্ত্রকে সুসংহত করতে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। আইন, বিচার ও নির্বাহী বিভাগের পাশাপাশি সাংবাদিকতা বা গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা যায়”। তিনি বলেন, সংবাদের প্রধান শক্তি হলো সত্য। কোন ধরনের পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষভাবে সত্য তুলে ধরাই আদর্শ সাংবাদিকের কাজ। প্রতিকূল পরিবেশ, দুর্যোগ, যুদ্ধ বা যে কোন সংকটের মুখে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। সভাশেষে প্রধান অতিথি ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা নবনিযুক্ত ভিসি প্রফেসর ড.এস.এম হেমায়েত জাহানকে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন – পবিপ্রবি ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

আপডেটের সময়: ১১:০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬