
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে আলোচনা সভা, শ্রেষ্ঠ মাঠকর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
আজ ১২ জুলাই (সোমবার) সকাল ১১টায় লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ প্লাবনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল হাসানাত পিন্টু, লক্ষ্মীপাশা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা এ. কে. এম কামরুল হাসান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ. সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, মানব পাচার প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এউএফপিও (AUFPO) আক্তার, এমওএমসিএইচ (MOMCH) মৌসুমি মজুমদার, এফপিআই (FPI) বিশ্বনাথ ও মাজেদুল ইসলাম, এফডব্লিউভি (FWV) মাহাবুবা মুন এবং এফডব্লিউএ (FWA) তমা খানম। পরিবার পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহকারী ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।
মাঠপর্যায়ে কাজের অনন্য স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে ৪ জন শ্রেষ্ঠ কর্মী এবং ৩টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মোসাঃ ছিয়ারন নেছা – পরিবার কল্যাণ সহকারী (১/খ ইউনিট, জয়পুর ইউনিয়ন), ইতি নাগ – পরিবার কল্যাণ পরিদর্শিকা (নলদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র), মোঃ জুয়েল ভূঁইয়া – পরিবার পরিকল্পনা পরিদর্শক (জয়পুর ইউনিয়ন), আফরোজা খানম – উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসমূহ, কোটাকোল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, নলদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ, লোহাগড়া, নড়াইল।
বক্তারা দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর এবং পরিকল্পিত পরিবার গঠনে মাঠকর্মীদের ভূমিকার প্রশংসা করেন। সেই সাথে আগামী দিনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি 
















