ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল, সম্পাদক ফয়সাল দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ সাকিব আল হাসানের বাড়িতে আগুন

নব্য ফ্যাসিস্ট মাথাচাড়া দিলে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

নতুন কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিলে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে শুধু আমাদের ভাই-বন্ধুরাই যুদ্ধ করেননি। অনেকেই বলেন, সেদিন আল্লাহ তায়ালা জালিমের বিরুদ্ধে আবাবিলের মতো ফেরেশতা পাঠিয়ে সেই আন্দোলনকে সফল করে তুলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেমন বদরের যুদ্ধে আমাদের শত্রুর বিরুদ্ধে বিজয় দিয়েছেন, তেমনি জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে ২০২৪ সালের ৫ আগস্টও বিজয় দিয়েছেন।

আরও পড়ুনঃ  জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ

তিনি (ফ্যাসিস্ট হাসিনা) বলেছিলেন, ‘এই বাংলাদেশে আমার বিরুদ্ধে কোনো আন্দোলন সফল হতে দেব না। এই বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না।’ কিন্তু আমরা দেখেছি, বাংলাদেশে আন্দোলন সফল হয়েছে। তিনি পালিয়েছেন। এখন আবার বিদেশ থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বলছেন, ‘আমি আবার বাংলাদেশে আসছি।’

ড. মাসুদ এমপি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আসবেন না। কেননা তিনি জানেন, বাংলাদেশে এলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। আমি তাকে বলতে চাই, আপনার আসার দরকার নেই। বাংলাদেশের জনগণ আপনাকে নিয়ে আসবে এবং আইনের মুখোমুখি করে ফাঁসিতে ঝোলাবে।

যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা জুলাই আন্দোলনের সফলতা নির্ধারণ করতে পারব না।

আরও পড়ুনঃ  জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করল ছাত্রদল

শেখ হাসিনা পালালেও তার অনুসারীরা এখনো ফ্যাসিস্ট কার্যক্রম পরিচালনা করছে। ১ আগস্ট আমাদের নিষিদ্ধ করা হয়েছিল, আর ৫ আগস্ট শেখ হাসিনা তল্পিতল্পাসহ পালিয়ে গেছেন। সুতরাং, কেউ জামায়াতে ইসলামীকে নিয়ে কথা বলার আগে মনে রাখবেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের কচুরিপানার মতো কোনো দল নয়।”

তিনি আরও বলেন, “আমরা কোথাও কোথাও লক্ষ্য করছি, বর্তমান সরকারের আশকারায় কেউ কেউ জুলাই যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করা শুরু করেছে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, শুধু সরকার নয়—সরকারের চেয়েও বড় কেউ যদি জুলাই-আগস্টের যোদ্ধাদের অপমান করে, তাহলে মনে রাখতে হবে, জুলাই শুধু ২০২৪ সালেই শেষ হয়ে যায়নি।

২০২৬ সালেও জুলাই আছে, ২০২৭ সালেও জুলাই আসবে, ২০২৮ সালেও জুলাই আসবে। এর মধ্যে নতুন কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিলে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। মনে রাখবেন, জেন-জি জেনারেশন এখনো আছে, আলফা জেনারেশনও আছে।

আরও পড়ুনঃ  পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

যদি তা মনে করেন, তাহলে এটাও নিশ্চিত থাকুন—গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আপনারা সংসদে ৪৯ শতাংশ ভোটের সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখান, অথচ গণভোটের পক্ষে ভোট দিয়েছে ৭০ শতাংশ মানুষ। সুতরাং গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম নূর, সাবেক জেলা শিবির সভাপতি মাহফুজ হোসাইন, বাউফল উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান মিয়া, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলসহ উপজেলার শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা

Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

নব্য ফ্যাসিস্ট মাথাচাড়া দিলে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

আপডেটের সময়: ১০:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

নতুন কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিলে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে শুধু আমাদের ভাই-বন্ধুরাই যুদ্ধ করেননি। অনেকেই বলেন, সেদিন আল্লাহ তায়ালা জালিমের বিরুদ্ধে আবাবিলের মতো ফেরেশতা পাঠিয়ে সেই আন্দোলনকে সফল করে তুলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেমন বদরের যুদ্ধে আমাদের শত্রুর বিরুদ্ধে বিজয় দিয়েছেন, তেমনি জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে ২০২৪ সালের ৫ আগস্টও বিজয় দিয়েছেন।

আরও পড়ুনঃ  সাকিব আল হাসানের বাড়িতে আগুন

তিনি (ফ্যাসিস্ট হাসিনা) বলেছিলেন, ‘এই বাংলাদেশে আমার বিরুদ্ধে কোনো আন্দোলন সফল হতে দেব না। এই বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না।’ কিন্তু আমরা দেখেছি, বাংলাদেশে আন্দোলন সফল হয়েছে। তিনি পালিয়েছেন। এখন আবার বিদেশ থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বলছেন, ‘আমি আবার বাংলাদেশে আসছি।’

ড. মাসুদ এমপি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আসবেন না। কেননা তিনি জানেন, বাংলাদেশে এলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। আমি তাকে বলতে চাই, আপনার আসার দরকার নেই। বাংলাদেশের জনগণ আপনাকে নিয়ে আসবে এবং আইনের মুখোমুখি করে ফাঁসিতে ঝোলাবে।

যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা জুলাই আন্দোলনের সফলতা নির্ধারণ করতে পারব না।

আরও পড়ুনঃ  পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা পালালেও তার অনুসারীরা এখনো ফ্যাসিস্ট কার্যক্রম পরিচালনা করছে। ১ আগস্ট আমাদের নিষিদ্ধ করা হয়েছিল, আর ৫ আগস্ট শেখ হাসিনা তল্পিতল্পাসহ পালিয়ে গেছেন। সুতরাং, কেউ জামায়াতে ইসলামীকে নিয়ে কথা বলার আগে মনে রাখবেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের কচুরিপানার মতো কোনো দল নয়।”

তিনি আরও বলেন, “আমরা কোথাও কোথাও লক্ষ্য করছি, বর্তমান সরকারের আশকারায় কেউ কেউ জুলাই যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করা শুরু করেছে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, শুধু সরকার নয়—সরকারের চেয়েও বড় কেউ যদি জুলাই-আগস্টের যোদ্ধাদের অপমান করে, তাহলে মনে রাখতে হবে, জুলাই শুধু ২০২৪ সালেই শেষ হয়ে যায়নি।

২০২৬ সালেও জুলাই আছে, ২০২৭ সালেও জুলাই আসবে, ২০২৮ সালেও জুলাই আসবে। এর মধ্যে নতুন কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিলে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। মনে রাখবেন, জেন-জি জেনারেশন এখনো আছে, আলফা জেনারেশনও আছে।

আরও পড়ুনঃ  নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী