ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ

ভোলার লালমোহনে মো. নয়ন (১৭) নামে এক কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত মো. মানিক (১৬) রক্তমাখা ছুরি নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।

নিহত নয়ন লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত মানিক সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে এবং লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আরও পড়ুনঃ  ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোডের বালির মাঠে নয়নের ওপর অতর্কিত হামলা চালায় মানিক। এ সময় ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই নয়নের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী

এদিকে, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর মানিক নিজেই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি নিয়ে লালমোহন থানায় উপস্থিত হয়ে দায় স্বীকার করে। পুলিশ তাৎক্ষণিক তাকে হেফাজতে নেয়। তবে কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

লালমোহন থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত আটক রয়েছে এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ

আপডেটের সময়: ০৫:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

ভোলার লালমোহনে মো. নয়ন (১৭) নামে এক কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত মো. মানিক (১৬) রক্তমাখা ছুরি নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।

নিহত নয়ন লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত মানিক সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে এবং লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আরও পড়ুনঃ  এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোডের বালির মাঠে নয়নের ওপর অতর্কিত হামলা চালায় মানিক। এ সময় ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই নয়নের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন: ডা. জাহেদ