
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রাবাড়ী শাখায় কর্মরত ভোলার মেয়ে সিমা বেগম পদোন্নতি পেয়েছেন। তিনি প্রতিষ্ঠানটির USG ও Cardiology Department-এর Assistant পদ থেকে পদোন্নতি পেয়ে EEG Technician হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত ৩ জুন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ধানমন্ডি প্রধান কার্যালয় থেকে দেশের বিভিন্ন শাখার মোট ২১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে যাত্রাবাড়ী শাখার পাঁচজন কর্মী পদোন্নতি লাভ করেন। তাঁদের একজন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের বাসিন্দা মো. ছালেমের মেয়ে সিমা বেগম।
জানা যায়, সিমা বেগম ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রাবাড়ী শাখার USG ও Cardiology Department-এ Assistant হিসেবে যোগদান করেন। দায়িত্বে নিষ্ঠা, দক্ষতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে EEG Technician হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
নিজের এ অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিমা বেগম বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমি এই সম্মানজনক পদোন্নতি লাভ করেছি।”
তিনি এ পদোন্নতির জন্য শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান বিশ্বাস, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা, PRO এবং সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিমা বেগম আরও বলেন, “ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠান ও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করে যেতে চাই। এজন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
ভোলার কৃতি সন্তান সিমা বেগমের এ অর্জনে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
আহনাফ শাকিল,ঢাকা জেলা প্রতিনিধি 
















