ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালমনিরহাটের কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল, সম্পাদক ফয়সাল দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ

জর্ডানকে হারানোর ম্যাচে মেসির নতুন রেকর্ড

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময়: ১১:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ২৬ সময় দেখুন

বিশ্বকাপের মূল পর্বে টানা সাত ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। এর আগে এই রেকর্ড ছিল ফ্রান্সের জাস্ট ফঁতেন ও ব্রাজিলের জাইরজিনিয়োর, যারা টানা ছয়টি ম্যাচে গোল করেছিলেন।

ডালাসে অনুষ্ঠিত ‘গ্রুপ জে’-এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে জয়ধারা ধরে রেখেছে আর্জেন্টিনা। এ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোল করেন মেসি এবং বিশ্বকাপের মূল পর্বে টানা সাত ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ী একাদশে কোচ লিওনেল স্কালোনি নয়টি পরিবর্তন আনলেও আর্জেন্টিনার পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলেই নিশ্চিত হয় ৩-১ ব্যবধানের জয়। এই জয়ের ফলে শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে নিজেদের শক্তিমত্তার বার্তাও দিয়ে রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুনঃ  তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল, সম্পাদক ফয়সাল

বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হওয়া জর্ডানের বিপক্ষে ১৯তম মিনিটে দুর্দান্ত বাঁকানো এক ফ্রি-কিকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লো সেলসো। এরপর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন লাউতারো মার্তিনেজ।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মুসা আলতামারি জর্ডানের হয়ে একটি গোল শোধ দেন। তবে ৮০তম মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে ম্যাচের ফল নিশ্চিত করেন মেসি। সেই গোলের সুবাদে বিশ্বকাপের মূল পর্বে টানা সাতটি ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড যৌথভাবে ছিল জাস্ট ফঁতেন ও জাইরজিনিয়োর দখলে।

Tag :

লালমনিরহাটের কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি

জর্ডানকে হারানোর ম্যাচে মেসির নতুন রেকর্ড

আপডেটের সময়: ১১:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বিশ্বকাপের মূল পর্বে টানা সাত ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। এর আগে এই রেকর্ড ছিল ফ্রান্সের জাস্ট ফঁতেন ও ব্রাজিলের জাইরজিনিয়োর, যারা টানা ছয়টি ম্যাচে গোল করেছিলেন।

ডালাসে অনুষ্ঠিত ‘গ্রুপ জে’-এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে জয়ধারা ধরে রেখেছে আর্জেন্টিনা। এ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোল করেন মেসি এবং বিশ্বকাপের মূল পর্বে টানা সাত ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ী একাদশে কোচ লিওনেল স্কালোনি নয়টি পরিবর্তন আনলেও আর্জেন্টিনার পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলেই নিশ্চিত হয় ৩-১ ব্যবধানের জয়। এই জয়ের ফলে শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে নিজেদের শক্তিমত্তার বার্তাও দিয়ে রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুনঃ  জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ