বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের মৃধা বাড়িতে ছোট বোন খালেদার জমি জোরপূর্বক দখলের অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। সরেজমিনে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণের পর পিলার স্থাপন করে জমিটি খালেদাকে বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, কচুপাত্রা গ্রামের মৃধা বাড়ির খালেদার জমি তার ভাই খলিল মৃধা জোরপূর্বক দখল করে রেখেছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সরেজমিনে জমি পরিমাপ করা হয়।
পরিমাপ শেষে খালেদার প্রাপ্য জমি চিহ্নিত করে সীমানায় পিলার স্থাপন করা হয় এবং তাকে জমিটি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় আমতলী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান খলিল মৃধাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সরেজমিনে জমি মেপে সীমানা নির্ধারণ এবং ভুক্তভোগীকে তার জমি বুঝিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়রা এ ধরনের জমি সংক্রান্ত বিরোধ দ্রুত ও ন্যায়সংগতভাবে নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
আমাদের ইমেইল thedailyprimenewsbd@gmail.com
কপিরাইট © দ্যা ডেইলি প্রাইম নিউজ (আন্তর্জাতিক নিউজ পেপার ও মিডিয়া কোম্পানি)