পটুয়াখালীর দুমকিতে ১৬১০ পিস ইয়াবা ও নগদ ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।
রবিবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টায় উপজেলার লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোষ্টে এএসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্সসহ সন্দেহ বশত মোস্তাফিজুর রহমানকে তল্লাশি করে ১৬১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়লব্ধ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকা প্রসাদ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আমাদের ইমেইল thedailyprimenewsbd@gmail.com
কপিরাইট © দ্যা ডেইলি প্রাইম নিউজ (আন্তর্জাতিক নিউজ পেপার ও মিডিয়া কোম্পানি)