শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুরে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে অসচ্ছল ও দক্ষ নারীদের মাঝে সেলাই মেশিন, পক্ষাঘাতগ্রস্থ ও শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে স্কাউট বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, মাদক, জুয়া ও দারিদ্রমমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। বেকার হাতকে দক্ষকর্মীর হাতে পরিণত করতে আমরা বিনামূল্যে হতদরিদ্র নারীদের সেলাই মেশিন দেওয়ার কার্যক্রম শুরু করেছি। যাতে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হবেন, তেমনি দেশের অর্থনীতিতে অবদান রাখবেন।
শনিবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে অসচ্ছল ও দক্ষ নারীদের মাঝে সেলাই মেশিন, পক্ষাঘাতগ্রস্থ ও শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে স্কাউট বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, মাদক ছেড়ে তরুণ সমাজকে খেলার মাঠে ফিরিয়ে এনে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। সুস্থ দেহ, সুস্থ মন গঠনে তরুণ যুবকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে। তারা খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নেবে।
আদিতমারী উপজেলার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ১৩ জন হতদরিদ্র প্রশিক্ষক বেকার নারীকে সেলাই মেশিন, ১১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৬৭ জন কৃষককে স্প্রে মেশিন, বিভিন্ন প্রতিষ্ঠানে ৫৯টি ফ্যান, বিভিন্ন বিদ্যালয়ের ড্রাম সেট ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এসব বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক, ওসি নাজমুস সাকিব সজীব, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু বিধান চন্দ্রসহ বিএনপির বিভিন্ন পর্যয়ের নেতাকর্মীরা।
আমাদের ইমেইল thedailyprimenewsbd@gmail.com
কপিরাইট © দ্যা ডেইলি প্রাইম নিউজ (আন্তর্জাতিক নিউজ পেপার ও মিডিয়া কোম্পানি)