ভোলার তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) সকালে কলেজ হলরুমে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার আহ্বান
বিদায়ী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, সততা এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সাথে তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মো. আব্দুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মো. মুঈনুদ্দীন হাওলাদারের সভাপতিত্বে এবং ভূগোল বিভাগের প্রভাষক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো. মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), তজুমদ্দিন থানা। আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, সিনিয়র সহসভাপতি, উপজেলা বিএনপি। মো. গিয়াস উদ্দিন পঞ্চায়েত, সহ-সাধারণ সম্পাদক, জেলা যুবদল। মো. কামরুজ্জামান জান্টু হাওলাদার, সভাপতি, শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখা বিএনপি। মো. আব্দুল হাই, প্রধান শিক্ষক, চতলা মোহাম্মাদিয়া মাধ্যমিক বিদ্যালয়। মো. আসাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আব্দুল হান্নান হাওলাদার মাধ্যমিক বিদ্যালয়। রিয়াজ উদ্দিন ফরাজী, যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ, বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের ইমেইল thedailyprimenewsbd@gmail.com
কপিরাইট © দ্যা ডেইলি প্রাইম নিউজ (আন্তর্জাতিক নিউজ পেপার ও মিডিয়া কোম্পানি)