ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আয়াত হত্যা: প্রধান অভিযুক্ত আবিরের মৃত্যুদণ্ড

চার বছর আগে পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াতকে হত্যার দায়ে প্রধান অভিযুক্ত আবির আলীকে বুধবার মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৬ এর বিচারক মুহাম্মদ আলী আক্কাস দণ্ডিতের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের ভাষ্যমতে, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রামের বন্দরতিলা এলাকায় একটি মসজিদে যাওয়ার পথে আয়াত নিখোঁজ হয়, যেখানে সে আরবি শিখত।

আরও পড়ুনঃ  জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ

নিখোঁজ হওয়ার পর ভুক্তভোগীর বাবা সোহেল রানা স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

ভুক্তভোগীর পরিবারের প্রাক্তন ভাড়াটিয়া আবির মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণ করে এবং জিম্মি করে রাখার মতো জায়গা না পাওয়ায় শ্বাসরোধ করে হত্যা করে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন: ডা. জাহেদ

পরে সে শিশুটির দেহ শহরের আকমল আলী রোডের একটি বাড়িতে নিয়ে গিয়ে ছয় টুকরো করে এবং দুটি ব্যাগে মুড়ে শহরের কাট্টালী এলাকার সমুদ্রে ফেলে দেয়।

২০২২ সালের ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর শহরের বিভিন্ন স্থান থেকে আয়াতের দেহের খণ্ডাংশ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  দুমকিতে ১৬১০ পিস ইয়াবা সহ আটক ১

২০২৩ সালের ৯ নভেম্বর, এই মামলার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা মনোজ কুমার দে আবির আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে আয়াত হত্যা: প্রধান অভিযুক্ত আবিরের মৃত্যুদণ্ড

আপডেটের সময়: ১১:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

চার বছর আগে পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াতকে হত্যার দায়ে প্রধান অভিযুক্ত আবির আলীকে বুধবার মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৬ এর বিচারক মুহাম্মদ আলী আক্কাস দণ্ডিতের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের ভাষ্যমতে, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রামের বন্দরতিলা এলাকায় একটি মসজিদে যাওয়ার পথে আয়াত নিখোঁজ হয়, যেখানে সে আরবি শিখত।

আরও পড়ুনঃ  জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ

নিখোঁজ হওয়ার পর ভুক্তভোগীর বাবা সোহেল রানা স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

ভুক্তভোগীর পরিবারের প্রাক্তন ভাড়াটিয়া আবির মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণ করে এবং জিম্মি করে রাখার মতো জায়গা না পাওয়ায় শ্বাসরোধ করে হত্যা করে।

আরও পড়ুনঃ  তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি

পরে সে শিশুটির দেহ শহরের আকমল আলী রোডের একটি বাড়িতে নিয়ে গিয়ে ছয় টুকরো করে এবং দুটি ব্যাগে মুড়ে শহরের কাট্টালী এলাকার সমুদ্রে ফেলে দেয়।

২০২২ সালের ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর শহরের বিভিন্ন স্থান থেকে আয়াতের দেহের খণ্ডাংশ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  আজ থেকে এসএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু