ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ব্লাড ফাউন্ডেশনের র‍্যালি অনুষ্ঠিত

“মানুষ মানুষের জন্য, রক্ত জীবনের জন্য” এবং “Walk Together, Donate Together” স্লোগানকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন (পিবিএফ)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ৮টায় একটি সাইকেল র‍্যালি এবং বিকাল ৬টায় একটি পদযাত্রা ও সচেতনতামূলক র‍্যালি পটুয়াখালী শহরের ঝাউতলা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, নিয়মিত রক্তদাতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত নিশ্চিতকরণ এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগান ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে রক্তদানের বার্তা পৌঁছে দেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আন নাহিয়ান বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন রক্তদাতার সামান্য উদ্যোগ একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমাজের সকলকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসতে হবে।

সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম বাশার বলেন, রক্তদানের মাধ্যমে শুধু একজন রোগীকেই নয়, একটি পরিবারকেও নতুন আশার আলো দেওয়া সম্ভব। মানবিক এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  লালমনিরহাটের কালীগঞ্জে পেটের ক্ষুধায় ইউএনও অফিসের সামনে দিনমজুরদের আহাজারি

সংগঠনের সহ-সভাপতি জুবায়ের হোসেন বলেন, রক্তদানের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, সদর উপজেলা সভাপতি মো. সজিব খান, সদস্য অলিউল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য, রক্ত জীবনের জন্য” এবং “Walk Together, Donate Together” স্লোগানকে সামনে রেখে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাতেই আমাদের এ আয়োজন।

আরও পড়ুনঃ  এসএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার

তিনি আরও বলেন, পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন (পিবিএফ) দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জরুরি রক্ত সংগ্রহ, রোগী সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত এই র‍্যালি সেই মানবিক কার্যক্রমেরই একটি অংশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ব্লাড ফাউন্ডেশনের র‍্যালি অনুষ্ঠিত

আপডেটের সময়: ১২:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

“মানুষ মানুষের জন্য, রক্ত জীবনের জন্য” এবং “Walk Together, Donate Together” স্লোগানকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন (পিবিএফ)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ৮টায় একটি সাইকেল র‍্যালি এবং বিকাল ৬টায় একটি পদযাত্রা ও সচেতনতামূলক র‍্যালি পটুয়াখালী শহরের ঝাউতলা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, নিয়মিত রক্তদাতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত নিশ্চিতকরণ এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগান ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে রক্তদানের বার্তা পৌঁছে দেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আন নাহিয়ান বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন রক্তদাতার সামান্য উদ্যোগ একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমাজের সকলকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসতে হবে।

সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম বাশার বলেন, রক্তদানের মাধ্যমে শুধু একজন রোগীকেই নয়, একটি পরিবারকেও নতুন আশার আলো দেওয়া সম্ভব। মানবিক এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

সংগঠনের সহ-সভাপতি জুবায়ের হোসেন বলেন, রক্তদানের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, সদর উপজেলা সভাপতি মো. সজিব খান, সদস্য অলিউল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য, রক্ত জীবনের জন্য” এবং “Walk Together, Donate Together” স্লোগানকে সামনে রেখে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাতেই আমাদের এ আয়োজন।

আরও পড়ুনঃ  জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ