ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ব্লাড ফাউন্ডেশনের র‍্যালি অনুষ্ঠিত তালতলী থানার পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু, ব্যারাকে চিরকুট উদ্ধার পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাকেরগঞ্জে প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন লালমনিরহাটের কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রোকন উদ্দিন বাবুল এমপি নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক ম্যাচ জিতেই হাসপাতালে অধিনায়ক মিরাজ পটুয়াখালীতে উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত তালতলীর শারিকখালীতে বিদ্যুৎ বিল নিয়ে বিরোধ, গ্রাহকের ওপর হামলার অভিযোগ

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা উপহার হিসাবে বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ জুন/২৬) সকাল ১১:৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্য মানসুরা আক্তারের পক্ষে এই অর্থ বিতরণ করেন। সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

আরও পড়ুনঃ  বাকেরগঞ্জে প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাহফুজুল হক মানার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্রাহাম লিংকন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম খান, বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বৈরাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ,আনিসা আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা।

আরও পড়ুনঃ  নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক

আয়োজকদের তথ্যমতে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকার মধ্যে পূর্বধলা উপজেলায় ৩১৯ জন উপকারভোগীর মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট অর্থের মধ্যে নেত্রকোনা সদর উপজেলার জন্য ৩০ হাজার টাকা এবং দুর্গাপুর উপজেলার জন্য ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু বলেন, সংসদ সদস্য মানসুরা আক্তার সংসদ অধিবেশনে থাকায় তাঁর পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ এই বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকৃত অসহায় ও হতদরিদ্র পরিবার যাচাই-বাছাই করে স্বচ্ছতার সঙ্গে অর্থ বিতরণ করা হচ্ছে এবং উপকারভোগীদের তালিকাও জনস্বার্থে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  তালতলীর শারিকখালীতে বিদ্যুৎ বিল নিয়ে বিরোধ, গ্রাহকের ওপর হামলার অভিযোগ

সোলাইমান কবির পাপ্পু বলেন,মানসুরা আক্তার সংরক্ষিত আসনের দায়িত্ব পাওয়ার পর থেকে পূর্বধলা উপজেলাকে একটি রোল মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ব্লাড ফাউন্ডেশনের র‍্যালি অনুষ্ঠিত

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

আপডেটের সময়: ১২:২৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা উপহার হিসাবে বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ জুন/২৬) সকাল ১১:৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্য মানসুরা আক্তারের পক্ষে এই অর্থ বিতরণ করেন। সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

আরও পড়ুনঃ  লালমনিরহাটের কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রোকন উদ্দিন বাবুল এমপি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাহফুজুল হক মানার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্রাহাম লিংকন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম খান, বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বৈরাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ,আনিসা আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা।

আরও পড়ুনঃ  ম্যাচ জিতেই হাসপাতালে অধিনায়ক মিরাজ