ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময়: ১০:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১ সময় দেখুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গল, বুধ, বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর পরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকে ছুটি থাকবে। তবে আগামী ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলোতে স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে।

আরও পড়ুনঃ  রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: চারজনকে রিমান্ড দিয়েছে আদালত

বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্তের ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে। এর পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তবে বন্দর এলাকার ব্যাংকের বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  স্থানীয় ভোটে আইনশৃঙ্খলা বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত নয়’

পরিপত্রে বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো সাধারণত সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকে। এসব এলাকায় ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে।

আরও পড়ুনঃ  নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ট্রাম্পের নতুন ঘোষণা

এ ক্ষেত্রে ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

আপডেটের সময়: ১০:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গল, বুধ, বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর পরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকে ছুটি থাকবে। তবে আগামী ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলোতে স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে।

আরও পড়ুনঃ  খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্তের ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে। এর পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তবে বন্দর এলাকার ব্যাংকের বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাশিয়ার ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের, পুতিনের জন্য ‘উপহার’ বললেন জেলেনস্কি