ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন সক্রিয় করার অভিযোগ আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল, সম্পাদক ফয়সাল দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ সাকিব আল হাসানের বাড়িতে আগুন

টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যুবদল নেতারা, দ্রুত পানি নিষ্কাশনের দাবি

টানা ছয় দিনের ভারী বর্ষণে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বসতবাড়ি, রাস্তাঘাট ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে উপজেলার অন্তত ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দীর্ঘস্থায়ী এই জলাবদ্ধতায় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অনেকের বাড়িতে ৩ থেকে ৪ ফুট পানি জমে থাকায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। একই সাথে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় যুবদলের শীর্ষ নেতারা।

শনিবার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা এবং সদস্য সচিব মো. হাফিজ আব্দুর রহিম। তারা পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করেন।

আরও পড়ুনঃ  দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ

পরিদর্শন শেষে যুবদল নেতারা জানান, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন-এর সাথে বিস্তারিত আলোচনা করেছেন।

মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, “আমরা ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছি। মনপুরার বিভিন্ন স্থানে যেখানে পানি আটকে রয়েছে, সেখানে প্রয়োজনীয় জায়গায় রাস্তা কেটে বড় আকারের পাইপ বসানোর ব্যবস্থা করতে হবে, যাতে দ্রুত পানি বের হয়ে যেতে পারে।”

আরও পড়ুনঃ  জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ

তিনি আরও যোগ করেন, “মনপুরা উপজেলা চত্বর থেকে যে পুরোনো খালটি ছিল, সেটি দ্রুত পুনঃখনন করা প্রয়োজন। এ বিষয়ে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন-এর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। দ্রুত এসব উদ্যোগ বাস্তবায়ন হলে জলাবদ্ধতা কমে মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।”

উপজেলা যুবদলের সদস্য সচিব মো. হাফিজ আব্দুর রহিম বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধান এবং মানুষের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করছি।”

আরও পড়ুনঃ  সাকিব আল হাসানের বাড়িতে আগুন

এলাকার ভুক্তভোগী বাসিন্দারা জানান, পানি বন্দি হয়ে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পানি নিষ্কাশন, পুরোনো খাল পুনঃখনন, প্রয়োজনীয় স্থানে বড় পাইপ স্থাপনসহ পর্যাপ্ত সরকারি ত্রাণ এবং নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যুবদল নেতারা, দ্রুত পানি নিষ্কাশনের দাবি

আপডেটের সময়: ০২:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

টানা ছয় দিনের ভারী বর্ষণে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বসতবাড়ি, রাস্তাঘাট ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে উপজেলার অন্তত ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দীর্ঘস্থায়ী এই জলাবদ্ধতায় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অনেকের বাড়িতে ৩ থেকে ৪ ফুট পানি জমে থাকায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। একই সাথে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় যুবদলের শীর্ষ নেতারা।

শনিবার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা এবং সদস্য সচিব মো. হাফিজ আব্দুর রহিম। তারা পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করেন।

আরও পড়ুনঃ  জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ

পরিদর্শন শেষে যুবদল নেতারা জানান, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন-এর সাথে বিস্তারিত আলোচনা করেছেন।

মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, “আমরা ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছি। মনপুরার বিভিন্ন স্থানে যেখানে পানি আটকে রয়েছে, সেখানে প্রয়োজনীয় জায়গায় রাস্তা কেটে বড় আকারের পাইপ বসানোর ব্যবস্থা করতে হবে, যাতে দ্রুত পানি বের হয়ে যেতে পারে।”

আরও পড়ুনঃ  তালতলীতে উদ্বোধনের একদিন পরই আগুনে পুড়ল দোকান, সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি

তিনি আরও যোগ করেন, “মনপুরা উপজেলা চত্বর থেকে যে পুরোনো খালটি ছিল, সেটি দ্রুত পুনঃখনন করা প্রয়োজন। এ বিষয়ে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন-এর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। দ্রুত এসব উদ্যোগ বাস্তবায়ন হলে জলাবদ্ধতা কমে মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।”

উপজেলা যুবদলের সদস্য সচিব মো. হাফিজ আব্দুর রহিম বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধান এবং মানুষের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করছি।”

আরও পড়ুনঃ  নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াতে ইসলামী